আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ইউএনওডিসি’র বিশেষ কর্মশালা

মোকাব্বির আলম সানি, নিজস্ব প্রতিবেদক:

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গ্রীন ক্যাম্পাসে আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ‘ইউএনওডিসি’ বা ‘ইউনাইটেড ন্যাশনস অফিস অফ ড্রাগস এন্ড ক্রাইমস’ মানব ও মাদক পাচারের উপর আইনি সচেতনতা সৃষ্টিতে এক বিশেষ কর্মশালা আয়োজন করে।

‘মানবপাচার ও অভিবাসীদের পাচার বিষয়ে ইউএনওডিসি’র শিক্ষা উপকরণ দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জড়িত করা’ শিরোনামে ১১ই জুন বাংলাদেশ সরকার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউএনওডিসি, ইউরোপিয় ইউনিয়ন,

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন(আইওএম) এর সহযোগিতায় দিনব্যাপি এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহবুব উল হক মজুমদার।

অন্যান্য বিশেষ অতিথিবৃন্দের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইঞ্জিনিয়ার এ. কে. এম. ফজলুল হক, ইউএনওডিসি’র ন্যাশনাল প্রোজেক্ট কো-অর্ডিনেটর মেহদি হাসান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি এ. বি. এম. ইমদাদুল হক খান,

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদেও ডিন প্রফেসর এ এম এম হামিদুর রহমান এবং আইন বিভাগের বিভাগীয় প্রধান ড. কুদরত ই খুদা বাবু। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা মন্ডলী এবং ছাত্রছাত্রীরা এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীদের ইউএনওডিসি’র আইন ও বিচারিক শিক্ষা সম্পর্কে ধারণা দিতে এবং মানব পাচার রোধে শিক্ষার্থীদের ভূমিকা নিশ্চিত করতে এই ধরনের কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার আলোচ্য বিষয়গুলো বাংলাদেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে গৃহীত পদক্ষেপগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এক্ষেত্রে শিক্ষার্থীদের ভূমিকা নিশ্চিত করাও এর অন্যতম লক্ষ্য।

আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহবুব উল হক মজুমদার তার বক্তব্যে বলেন, আমাদেরকে নিশ্চিত করতে হবে যে, যারা আইন তৈরি কওে, তারা যেন আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল হয়,

এজন্যই আমাদের বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য এমন যুগোপযোগী ও গুরুত্বপূর্ণ আয়োজনের জন্য সকলকে ধন্যবাত জানাই।

ইউএনওডিসি’র ন্যাশনাল প্রোজেক্ট কো-অর্ডিনেটর মেহদি হাসান বলেন, আমরা বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে কাজ করছি, তার মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীরাও অন্তর্ভুক্ত।

মানব পাচার ও অপরাধ বিষয়ক আইনি জটিলতা নিরসনে ও সচেতনতা সৃষ্টিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিরভার্সিটির শিক্ষার্থীদের আগ্রহ এবং স্পৃহা সত্যি প্রশংসা করার মতো।

কর্মশালার পাশাপাশি অতিথিবৃন্দ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লাইব্রেরিতে ইউএনওডিসি কর্নার উদ্বোধন করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ