আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

ডাকাতিয়ায় মিলল অজ্ঞাত নারীর কঙ্কাল

কে এম নজরুল ইসলাম :
চাঁদপুরের ফরিদগঞ্জে ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাত একটি কঙ্কাল ও বিচ্ছিন্ন মাথার খুলি উদ্ধার করা হয়েছে। ৮ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদগঞ্জ পৌর এলাকার ডাকাতিয়া নদীর ব্রিজের নিচ থেকে কঙ্কালটি উদ্ধার করে থানা পুলিশ।
জানা গেছে, ডাকাতিয়া নদীতে বিকেলের দিকে মাছ ধরতে এসে স্থানীয় এক তরুণ নদীর পাড়ে একটি খুলি পড়ে থাকতে দেখে। পরে সে স্থানীয় আরও কয়েকজনকে জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মাথার খুলি এবং নদীতে তল্লাশি চালিয়ে বস্তাবন্দি কঙ্কালটি উদ্ধার করে। নদীতে ভাসমান অবস্থায় একটি ভ্যানিটি ব্যাগও পায় পুলিশ। যদিও ব্যাগটি খালি ছিল। মাথার খুলিতে লম্বা চুল থাকায় ধারণা করা হচ্ছে কঙ্কালটি কোনো অজ্ঞাত নারীর।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বাহার মিয়া জানান, ‘সংবাদ পেয়ে সন্ধ্যায় ফরিদগঞ্জ ব্রিজের কাছ থেকে গলিত-প্রায় কঙ্কালে পরিণত হওয়া লাশটি উদ্ধার করা হয়েছে।’ উদ্ধার হওয়া বিচ্ছিন্ন মাথার খুলি এবং কঙ্কালটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ