আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

ট্রাক চাপায় প্রাণ গেলো ইউপি সদস্যের ছেলের

সাভার প্রতিনিধি:

সাভারের আশুলিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ইউপি সদস্যের ছেলে আশিক হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছে।

বুধবার (০৪ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কে নয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷

নিহত আশিক হোসেন ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের গাওয়াইল গ্রামের আওলাদ হোসেনের ছেলে। তিনি গণবিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগ থেকে অধ্যায়ন শেষ করেছেন। তার বাবা আওলাদ হোসেন সোমভাগ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য।

নিহতের চাচা আমির হোসেন বলেন, আশিক বিকেলে মোটরসাইকেল যোগে আশুলিয়ার নবীনগরে মোবাইল ঠিক করতে যায়। ফেরার পথে ট্রাকের চাপায় মারা যায়। আজ তার বিয়ের দিন ধার্য হওয়ার কথা ছিলো। কিন্তু সে মারা গেলো। একমাত্র ছেলে ছিলো মেম্বারের।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বলেন, সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট ব্রিজ এলাকায় ঢাকাগামী একটি পাথর বেঝাই ট্রাকের চাপা পরে মোটরসাইকেল আরোহী মাটিতে পড়ে যায়। পরে ঘটনা স্থলেই নিহত হন তিনি। এঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ