আলমগীর, টেকনাফ প্রতিনিধি :
নানা কর্মসূচীর মধ্য দিয়ে টেকনাফে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। রবিবার বিকেল ৩টায় উপজেলা ও পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুরের সভাপতিত্বে পৌর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হোসাইনের সঞ্চালনায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভসুচনা করা হয়। শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে কেককাটা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান সরওয়ার আলম, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি কাউন্সিলার দিল মোহাম্মদ দিলু, জনসংখ্যা বিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন, টেকনাফ পৌর আওয়ামী লীগের সদস্য ওমর ফারুক সিআইপি, টেকনাফ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও কাউন্সিলার কোহিনুর আক্তার, পৌর ০৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, ০২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম ভুলু, ০৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর এতেহাশানুল হক বাহাদুর,
০৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক, ০৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আহমেদ এবং পৌর আওয়ামী লীগের ৯য় টি ওয়ার্ডের সভাপতি / সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। টেকনাফ উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস-চেয়ারম্যান ও সেচ্ছাসেবকলীগের সভাপতি সরওয়ার আলম বক্তব্যে বলেন, বাংলাদেশের বৃহত্তম এবং সবচেয়ে গৌরবোজ্জ্বল ইতিহাসের স্রষ্টা রাজনৈতিক সংগঠনটির নাম নিঃসন্দেহে আওয়ামী লীগ। জাতি হিসেবে আমাদের যা কিছু ইতিবাচক অর্জন আর অগ্রগতি সব এ দলটির হাত ধরেই। এই দলটির হীরকজয়ন্তী বা ৭৫ বছর পূর্তি উদযাপিত হচ্ছে আজ ২৩ জুন। টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন আজ ৭৫ বছরে একটা পদার্পন করেছেন। জাতির জনকের ঐতিহাসিক বজ্রকন্ঠের ভাষনের মাধ্যমে এই দেশের স্বাধীনতা রচয়িত হয়েছিল। সেই স্বপ্ন পূরনের মাধ্যমে আমরা তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের ছোঁয়ায় স্মার্ট বাংলাদেশে প্রবেশ করেছি। তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্য বদ্ধ হয়ে সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা করে মুজিব আর্দশের রাজনীতি প্রতিষ্ঠা করার সংগ্রামের ঝাপিয়ে পড়ার আহবান জানান।