আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

smart

টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র-২ এনামের অফিস উদ্বোধন

মোঃ আলমগীর, টেকনাফ প্রতিনিধি :

টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র-২ এনামুল হাসান এনামের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার ১৯-অক্টোবর রাত ৮ টার দিকে টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়া

কুয়েত মসজিদ সংলগ্ন এলাকায় প্যানেল মেয়র-২ এর নিজস্ব মার্কেটে ফিতা কেটে হাফেজ রুহুল আমিনের কুরআন তেলাওয়াতের মাধ্যদিয়ে অফিস উদ্বোধন করেন কক্সবাজার জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য এবং টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ।

টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও (প্যানেল মেয়র-২) এনামুল হাসানের সভাপতিত্বে এবং নেজাম উদ্দীনের পরিচালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে অফিস উদ্বোধ করেন, জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য ও টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ।

এতে উপস্থিত ছিলেন, টেকনাফ স্থলবন্দরের বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর আওয়ালীগের সদস্য ওমর ফারুক, টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর দিল মোহাম্মদ দিলু, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম মানিক,

টেকনাফ পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক সাংবাদিক নুরুল হোসেন, টেকনাফ পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম ভুলু সহ অনেকেই উপস্থিত ছিলেন।

এমসয় কক্সবাজার জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য ও টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ বক্তব্যে বলেন,

জনগনের ভবিষ্যতের কথা চিন্তা করে কাউন্সিলর এনামুল হাসান সুন্দর মহতি উদ্যোগ নেওয়ায় জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং এলাকার সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক মুক্ত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। পরে উপস্থিত কর্মীরা মুহূর্মুহূ করতালির মাধ্যমে উনাকে শুভেচ্ছা জানান। পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভা সম্পন্ন হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ