আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

টেকনাফ পৌরসভার পক্ষ থেকে জাতীয় শোক দিবস পালন

মোঃ আলমগীর, টেকনাফ প্রতিনিধি :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল সদস্য ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নিহত হন। প্রতিবছরের ১৫ ই আগষ্ট জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে এই দিবসটি শোকের সাথে পালন করা হয়। জাতির ইতিহাসে ১৫ ই আগষ্ট ছিল এক কলঙ্কজনক অধ্যায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে টেকনাফ পৌরসভার সম্মেলন কক্ষে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত সভায় টেকনাফ পৌরসভার সচিব মুহাম্মদ মহিউদ্দিন ফয়েজী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর, ১নং ওয়ার্ড কাউন্সিলর শাহ আলম মিয়া, ৩নং ওয়ার্ড কাউন্সিলর এহতেশামুল হক বাহাদুর, ৪নং ওয়ার্ড কাউন্সিলর হোছন আহম্মদ মহিলা কাউন্সিলর দিলরুবা খানম, মহিলা কাউন্সিলর নাজমা আলম, টেকনাফ পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, এমজিএসপির কর্মকর্তা রফিকুল ইসলাম, ঠিকাদার মুহাম্মদ মনিরুজ্জামান সহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন টেকনাফ আল-জামিয়া আল-ইসলামীয়া বড় মাদ্রাসা শিক্ষ কারী রশিদ উল্লাহ এবং পরে এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন, টেকনাফ পৌরসভার মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম। তিনি তার বক্তব্যে বঙ্গবন্ধুর ছাত্র জীবনের নেতৃত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বঙ্গবন্ধুর ৭ই মার্চের বাঙালীর দৃঢ় অঙ্গীকারের কথা। তিনি বঙ্গবন্ধুর নৈতিক আদর্শ, রাজনৈতিক প্রজ্ঞা, সাহসিকতা ও অকুতোভয় নেতৃত্বের বিভিন্ন পটভূমি উল্লেখ করেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শ থেকে বাঙালী জাতিকে বিচ্যুত করার মহাপরিকল্পনা কোন দিনই সফল হবে না। পরিশেষে জাতির জনকের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন টেকনাফ পৌরসভার প্রধান অফিস সহকারী মুরশেদুল ইসলাম।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ