আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

টেকনাফ পৌরসভার পক্ষ থেকে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত

মোঃ আলমগীর, টেকনাফ প্রতিনিধি :

নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন করেছে টেকনাফ পৌরসভা।

সোমবার (১৮ অক্টোবর) সকালে জন্মদিন উপলক্ষে টেকনাফ পৌরসভা কার্যালয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং দোয়া মাহফিল করা হয়েছে। পরে জন্মদিনের কেক কাটা হয়।

কর্মসূচিতে টেকনাফ পৌরসভার মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম, সচিব মুহাম্মদ মহিউদ্দিন ফয়েজী, সহকারী প্রকৌশলী সিরাজুল কালাম বাবুল, প্যানেল মেয়র-১ মৌলানা মুজিবুর রহমান, প্যানেল মেয়র-২ মোঃ আব্দুল্লাহ মনির, প্যানেল মেয়র-৩ কোহিনুর আক্তার।

কাউন্সিলর শাহ আলম, কাউন্সিলর আবু হারেছ, কাউন্সিলর এহতেশামুল হক বাহাদুর, কাউন্সিলর হোছন আহম্মদ, কাউন্সিলর রেজাউল করিম মানিক, কাউন্সিলর নুরুল বশর (নুরশাদ), মহিলা কাউন্সিলর দিলরুবা খানম, নাজমা আলম, ঢাকা সহকারী মিউনিসিপাল ইঞ্জিনিয়ার কনসালট্যান্ট মো. রফিকুল ইসলাম।

উপ-সহকারী প্রকৌশলী মুশফিকুল আলম, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) জহিরুল ইসলাম, অফিস সহকারী মুরশেদুল ইসলাম সহ অফিসের সকল কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৮ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে বঙ্গবন্ধুর স্মৃতি-বিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের ‘বঙ্গবন্ধু ভবনে’ শেখ রাসেল জন্মগ্রহণ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু-খুনি-ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে শিশু রাসেলকেও হত্যা করেছিল। মৃত্যুকালে তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ