নিজস্ব প্রতিবেদক, ইমাম হোসেন :
বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্হিতি জটিল থাকায় বাংলাদেশের টেকনাফ থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা।
বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদী সীমান্তের ঠিক ওপারে মায়ানমার সেনাবাহিনী এবং মায়ানমারের বিদ্রোহী গোষ্টির তীব্র সংঘাতের জেরে এ ঘোষনা দেয়া হয়।
একইসাথে বন্ধ হয়ে গেছে টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম। মায়ানমার থেকে পণ্যবাহী বোট আসা যাওয়া বন্ধ হয়ে যাওয়ায় অনানুষ্ঠানিকভাবে স্থলবন্দরের কার্যক্রম বন্ধ আছে বলেও জানা গেছে।
মায়ানমারের রাখাইন অঞলে একেরপর এক নিজেদের সেনা ঘাঁটি হারানোর প্রেক্ষিতে মায়ানমার আর্মি আরাকান অবরোধ করে আছে। যার কারণে রাখাইনে কোন ধরনের পণ্য সরবরাহ হচ্ছেনা।
এতে ঐ অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চরম অভাব দেখা দিয়েছে।ইরাবতী সংবাদমাধ্যম সূত্রে জানাযায়, সেখানে ইরাবতী সংবাদমাধ্যম দেয়া এক অডিও সাক্ষাৎকারে স্হানীয় একজন জানিয়েছেন তারা কলাগাছ খেয়ে দিনাতিপাত করছেন।
দুই দেশের সীমান্তবর্তী নদী নাফ নদীতে টহল জোরদার করেছে কোস্টগার্ড। পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় টেকনাফ থেকে কোন পর্যটকবাহী জাহাজ এবছর সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবেনা বলে জানাযায়।
তবে নাফ নদী বন্ধ থাকলেও তার পরিবর্তে সরাসরি কক্সবাজার বা চট্রগ্রাম থেকে পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনে যাতায়াত করবে।