আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

smart

টেকনাফ জালিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব 

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফ পৌরসভার জালিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবাগত এবং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণের মাধ্যমে জাতীয় বই উৎসব পালিত হয়েছে।

পহেলা জানুয়ারী রবিবার সকাল সাড়ে ১১টায় টেকনাফ পৌর জালিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসএমসি কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে প্রধান শিক্ষক পিয়ারা বেগমের সঞ্চালনায় বই বিতরণ অনুষ্ঠানে উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ এমদাদ হোসেন চৌধুরী।

এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশীষ বোস, সদস্য মনিরুজ্জামান, সদস্য রোজিনা আক্তার, পৌর ০৮নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক লাল জোহার, পৌর ০৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তার আহমদ,

প্রচার ও প্রকাশনা সম্পাদক দিল মোহাম্মদ, সহকারী শিক্ষক উম্মে রুমান, সহকারী শিক্ষক তরুন বিকাশ দত্ত, সহকারী শিক্ষক মীরভুবা নাসরীন ঝুমা, সহকারী শিক্ষক তাহমিনা আকতার সহ শিক্ষার্থীদের অভিভাবক ও অভিভাবিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ