মোঃ আলমগীর, টেকনাফ :
টেকনাফে ২২দিন সরকারী নিষেধাজ্ঞা থাকায় মা ইলিশ সংরক্ষণের জন্য আইন মেনে সাগরে মাছ ধরতে যাইনি বা নাই কোন মাছ ধরার নৌযান। পাশাপাশি এই ২২দিন ইলিশ মাছ ধরা, বিক্রি, পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ।
সেই নির্দেশ অমান্য করে নিষেধাজ্ঞার ১ম দিনে আগের জমানো মাছ পৌরসভার ওপরের বাজারে বিক্রি করায় অভিযান পরিচালনা করে ৬০ কেজি ইলিশ জব্দ করে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
পাশাপাশি বিভিন্ন মাছ ঘাটে অভিযান পরিচালনা করা হয়। টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ এরফানুল হক চৌধুরীর নের্তৃত্বে উপজেলা মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন সাথে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আফসার, টেকনাফ নৌ-পুলিশের ওসি বিদ্যুৎ কুমার বড়ুয়াসহ নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যগণ।
এদিকে টেকনাফ উপজেলার সকল ঘাটে টহলের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম চলমান রেখেছে মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশ।
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ এরফানুল হক চৌধুরী বলেন, সরকারী আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।