আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

টেকনাফে ৪৭০ জেলে পরিবারের মাঝে ৩০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ

মোঃ আলমগীর, টেকনাফ :

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ পৌরসভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বরাদ্দ দেওয়া বিশেষ উপহার ৪৭০ জেলে পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছ।

শুক্রবার (১৯ আগস্ট ২২) পবিত্র জুমার নামাজের পড়ে টেকনাফ পৌরসভার মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলামের পক্ষে পৌরসভা এলাকায় ৩০ কেজি করে ৪৭০ জেলে পরিবারের মাঝে ভিজিএফ এই চাল বিতরণ উদ্বোধন করা হয়।

এসময় বিতরণ কালে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের

সভাপতি এহতেশামুল হক বাহাদুর, টেকনাফ পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফরিদ আলম, পৌরসভার কর্মকর্তা রবিউল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ