নূরুল আলম মুজাহিদঃ
কক্সবাজার জেলার টেকনাফের খারাংখালী বাজার এলাকায় র্যাব-১৫ এর অভিযানে ১০,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার।
গতকাল রাতে র্যাব-১৫ এর আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ খারাংখালী বাজারের পশ্চিমে পূর্ব মহেশখালীয়া পাড়ার রুপা বিউটি পার্লারের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে নুর মোহাম্মদ (২২), পিতা-মৃত বদিউল আলম, কে আটক করে । তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির দেহ তল্লাশী করে হাতে থাকা পলিথিন ব্যাগ হতে সর্বমোট ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।