আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

টেকনাফে সাবেক এমপি বদি’র নিজস্ব অর্থায়নে মুসল্লীদের মাঝে চাল বিতরণ

মোঃ আলমগীর, টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও টেকনাফ পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বদি’র নিজস্ব অর্থায়নে টেকনাফ পৌরসভার কুলাল পাড়ার জামে মসজিদে জামায়াতের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী মুসল্লিদের মাঝে এই চাল করা হয়।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে টেকনাফ পৌরসভার কুলাল পাড়ার জামে মসজিদে জামায়াতের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী সাধারণ মুসল্লীদের মাঝে জনপ্রতি ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

বছরের শেষ দিন জোহরের নামাজ শেষে স্থানীয় মুসল্লী ৩৭ পরিবারের মাঝে এ চালগুলো বিতরণ করা হয়। এ সময় পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করতে পারায় মহান আল্লাহ তায়ালার কাছে

শুকরিয়া করার পাশাপাশি টেকনাফ পৌর আওয়ামীলীগের সভাপতি ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদিকে ধন্যবাদ জানান মুসল্লীগণকে। পরিশেষে সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি সকল মুসল্লীদের কাছ থেকে দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ