মোঃ আলমগীর, টেকনাফ প্রতিনিধি :
করোনা সংক্রমণ রোধে ঘোষিত ৭দিনের লকডাউনের তৃতীয় দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২২মামলায় ১৮ হাজার ৮’শ টাকা জরিমানা করেছে টেকনাফ উপজেলা প্রশাসন। শনিবার (৩ জুলাই) ভোর ৬টা থেকে তৃতীয় দিনে উপজেলা প্রশাসন, নৌ বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা উপজেলার বিভিন্ন পয়েন্টে ও সড়কে ব্যারিকেড দেয়া হয়। লকডাউন চলাকালীন জরুরী প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হতে নিষেধ করছেন উপজেলা প্রশাসন। সকাল থেকেই উপজেলা প্রশাসনের ২টি টিম লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করে।
একদিকে টেকনাফে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ এর নেন্তৃন্তে টেকনাফ বাজার সহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় লকডাউন অমান্য করে দোকান পাট ও স্বাস্থ্য বিধি না মেনে যানবাহন চালানোর অপরাধে ২২ টি মামলায় ১৮হাজার ৮’শ টাকা জরিমানা করা হয়। অপরদিকে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আবুল মনসুরের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর আরেকটি টিম বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়।
উল্লেখ্য যে, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এই কঠোর লগডাউন বুধবার (৭জুলাই) মধ্যরাত পর্যন্ত চলমান থাকবে।