আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

টেকনাফে র‍্যাব অভিযান চালিয়ে ১কেজি আইস উদ্ধার-আটক-১

মোঃ আলমগীর, টেকনাফ প্রতিনিধি :

সীমান্ত উপজেলা টেকনাফে রেপিড একশন ব্যাটেলিয়ন র‍্যাব অভিযান চালিয়ে ১কেজি ক্রিস্টাল মেথ (আইস) সহ এক মাদক কারবারিকে আটক করেছে।

ধৃত মাদক কারবারি হলেন, টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর নাইট্যং পাড়ার মৃত সৈয়দ হোসেন এর পুত্র মোহাম্মদ ইউনুস প্রকাশ (ইনিয়া) ৩৫।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ সড়কের উপর অভিযান পরিচালনা করে একটি শপিং ব্যাগ সহ উক্ত মোহাম্মদ ইউনুস প্রকাশ (ইনিয়া)কে, গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বৃহস্পতিবার বিকালে সিপিসি-১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন, স্কাউট কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী।

তিনি আরো জানান, ধৃত আসামি ও জব্দকৃত আইস’সহ সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।,

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ