আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

টেকনাফে মেয়র পদে হাজ্বী মোহাম্মদ ইসলামকে নির্বাচিত ঘোষণা

মোঃ আলমগীর, টেকনাফ প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদ-প্রার্থী হাজ্বী মোহাম্মদ ইসলামকে টেকনাফ পৌরসভার মেয়র পদে নির্বাচিত ঘোষনা করা হয়েছে।

হাজ্বী মোহাম্মদ ইসলাম মেয়র পদে একক প্রার্থী হওয়ায় প্রতীক বরাদ্দের দিনে টেকনাফ পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন হাজ্বী মোহাম্মদ ইসলামকে মঙ্গলবার ৭-ডিসেম্বর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

এনিয়ে হাজ্বী মোহাম্মদ ইসলাম তৃতীয়বারের মতো টেকনাফ পৌরসভার মেয়র নির্বাচিত হলেন।

টেকনাফ পৌরসভার বর্তমান মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের দুই বারের জনপ্রিয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান

বদি’র চাচা এবং (উখিয়া-টেকনাফ) আসনের বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার বদি’র আপন চাচা শাশুড় শশুর। টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার মরহুম হাজ্বী সুলতান আহমদ এর পুত্র।

টেকনাফ পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোট ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তারমধ্যে, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি’র ছোট ভাই আবদুস শুক্কুর সিআইপি এবং মোহাম্মদ ইসমাইল এর মনোনয়নপত্র গত ২৯ নভেম্বর বাছাইতে বাতিল হয়ে যায়।

এই ২ জন প্রার্থী মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপীল করেও তাদের প্রার্থীতা ফিরে পাননি। অপর মেয়র প্রার্থী জাতীয় পার্টির মোহাম্মদ শাহজাহান গত ৬ ডিসেম্বর তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় একক মেয়র প্রার্থী হিসাবে হাজ্বী মোহাম্মদ ইসলামকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়। টেকনাফ পৌরসভা নির্বাচনে মোট ১৬ হাজার ৮৬ জন ভোটার রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ