আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

টেকনাফে মাদক নির্মূলে ‘বিশেষ ভূমিকা’ পুরস্কার পেলেন ওসি 

মোঃ আলমগীর, টেকনাফ :

মাদক, অস্ত্র ও অপরাধ দমনে ভূমিকা রাখায় কাজের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কৃত হয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান।

শনিবার ৮ অক্টোবর কক্সবাজার জেলার পুলিশ সুপার মাহফুজুল ইসলাম তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

এর আগে কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে সেপ্টেম্বর মাসের সভা অনুষ্ঠিত হয়। এতে মাদক ও অস্ত্র উদ্ধার, বিভিন্ন মামলায় পলাতক আসামি গ্রেপ্তার এবং আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা করা হয়।

পরে বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তাদের পুরস্কৃত করেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলাম।

মাদক ও অপরাধ দমনে ১৩ তম সম্মাননায় ভূষিত হলেন ওসি মোঃ হাফিজুর রহমান। এ-সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম সহ কক্সবাজার জেলার সব সার্কেল কর্মকর্তা ও জেলার ৮ থানার অফিসার ইনচার্জ সহ পুলিশ অফিসারগণ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করছি। মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িতদের কোনো ছাড় নয়- এই স্লোগান সামনে রেখেই আমরা কাজ করছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ