আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

টেকনাফে বঙ্গবন্ধুর ৪৬শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

মোঃ আলমগীর, টেকনাফ প্রতিনিধি :

মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবকলীগ ও মহিলা আওয়ামীলীগের পৌর ও উপজেলা শাখার যৌথ উদ্যোগে টেকনাফ উপজেলা ও পৌর আওয়ামীলীগের কার্যালয়ে টেকনাফ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রহমতুল্লাহর সঞ্চালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ পৌরসভার মেয়র ও টেকনাফ উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য জননেতা হাজ্বী মোহাম্মদ ইসলাম।

টেকনাফ পৌরসভার মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম বলেন, বঙ্গবন্ধুর আদর্শ উজ্জীবিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার নিবেদিত কর্মী হিসেবে কাজ করার আহ্বান জানান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সরওয়ার আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কুহিনুর আক্তার, সাধারণ সম্পাদক গোলাপ জান, পৌর শ্রমিক লীগের সভাপতি জিয়াউর রহমান সাধারণ সম্পাদক ফরিদ আলম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদ হোসেন, টেকনাফ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান।

এসময় টেকনাফ পৌর আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদক গন,
যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, সাবরাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল মতলব, টেকনাফ পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, টেকনাফ উপজেলা ছাত্রলীগের নেতা তানভির রিজভী, বেলাল উদ্দিন শাহীন, জয়নাল আবেদীন, বেলাল উদ্দিন আরমান, সামি দেলোয়ার, টেকনাফ পৌর ছাত্রলীগের নেতা তানভীর হোসেনসহ সকল সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাতের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ দোয়া কামনা করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ