আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

টেকনাফে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল

মোঃ আলমগীর, টেকনাফ :

টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ (বালক) শেখ ফজিলাতুন্নেছা মুজিব (বালিকা) গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার ২৮ জুন ২২ বিকেলে টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে আদর্শ কেজি স্কুল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু গোল্ডকাপ (বালক) প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ৫-৪ গোলে পরাজিত করে নতুন পল্লানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়ে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

অন্যদিকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (বালিকা) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-১ গোলে পরাজিত করে হোয়াইক্যং লাতুর ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

খেলা শেষে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কায়সার খসরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের দুই বারের জনপ্রিয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি, বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম।

পরিশেষে অংশগ্রহণকারী ফুটবল দল গুলোকে খেলাধুলায় আরও আকৃষ্ট করতে উৎসাহ দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে সর্বমোট মিলিয়ে ৪টি দলকেই শিক্ষা সফরের জন্য প্রত্যেককে ৫০,০০০ টাকা করে,

বিজয়ী ২ দলকে প্রত্যেককে ১০,০০০ টাকা করে আর রানার্স আপ ২ জনকে প্রত্যেককে ৫,০০০ টাকা করে বরাদ্দ ঘোষণা করেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের দুই বারের জনপ্রিয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি।

এ ঘোষণা দেওয়ার পর শিক্ষার্থীদের হাসি খুশীতে আলোকিত হয়ে উঠে পুরো প্রাঙ্গণ। খেলায় ধারাভাষ্যকারের দায়িত্বে ছিলেন টেকনাফ পৌরসভার জালিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তরুণ বিকাশ।

আর রেফারীর দায়িত্বে ছিলেন মোহাম্মদ হাসিম। পরিশেষে প্রধান অতিথির মনোমুগ্ধকর বক্তব্য শেষে ফাইনাল খেলার সমাপ্তি ঘোষণা করা হয়।

এসময় টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ এমদাদ হোসেন চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দময় ভৌমিক, সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ বোস,

বাহারছড়া ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেনসহ আরও অনেকের পাশাপাশি সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ