মোঃ আলমগীর,টেকনাফ :
টেকনাফ উপজেলা ও পৌর আওয়ামী লীগ কার্যালয়ে
দলীয় নেতা কর্মীদের সাথে পবিত্র ঈদু-উল আজহার এর শুভেচ্ছা বিনিময় করলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের দুই বারের জনপ্রিয় সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি।
সোমবার ১১ জুলাই/২২ সকাল ৯.টা থেকে বিকেল ৫টা পযর্ন্ত টেকনাফ উপজেলা ও পৌর আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,
সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, ও মহিলা আওয়ামী লীগ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ টেকনাফ পৌর শাখার নেতৃবৃন্দ ও জন-সাধারণসহ কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের দুই বারের জনপ্রিয় সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি’র সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় টেকনাফ উপজেলা ও পৌর আওয়ামী লীগের
কার্যালয়ে সকল দলীয় নেতাকর্মীদের সাথে পবিত্র ঈদু-উল আজহারের শুভেচ্ছা বিনিময় কালে নেতাকর্মীদের বিরিয়ানী খাবালেন সাবেক এমপি আলহাজ্ব আব্দুর রহমান বদি।
এতে টেকনাফ উপজেলা আওয়ামীগের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার জাহেদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ,
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরোয়ার আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও টেকনাফ পৌরসভা ১.২ ও ৩
ওয়ার্ডের মহিলা কাউন্সিলর কোহিনূর আক্তার, উখিয়া রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসহাব উদ্দিন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর,
বাহারছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জলিল, পৌর ০৩নং ওয়ার্ডের কাউন্সিলর ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল হক বাহাদুর, ০৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর সহ উপজেলা ও পৌর বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।