আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৭ লক্ষ পিস ইয়াবা উদ্ধার 

সাজন বড়ুয়া সাজু :
কক্সবাজারের টেকনাফে মাছ ধরার ট্রলার থেকে নৌঘাটে কালাসের পর ৪টি বস্তা থেকে ৭ লক্ষ পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এঘটনায় কোন মাদক পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি
বুধবার ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানি ছড়া নৌঘাট এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
 (০৯ আগস্ট) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান (বিএন) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার (৯ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠা পানির ছড়া ঘাট হয়ে ইয়াবার একটি বড় চালান মায়ানমার থেকে টেকনাফ এলাকায় প্রবেশ করবে।
এমন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ এর নেতৃত্বে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন সময়ে  ফিশিং বোট সমুদ্র থেকে মেরিন ড্রাইভ সংলগ্ন টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া ঘাটে ভিড়ে এবং ৪টি বস্তাসহ ৪ জন ব্যক্তিকে ঘাটে নামিয়ে দিয়ে ফিশিং বোটটি পুনরায় সমুদ্রে চলে যায়। বোট থেকে নামা ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাদেরকে থামার সংকেত দিলে তারা বস্তাগুলো ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে।
এসময় কোস্ট গার্ড সদস্যরা উক্ত ব্যক্তিদের ধাওয়া করলে তারা দ্রুত ঝাউবনের গহীনে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি চালিয়ে ৭ লক্ষ পিস ইয়াবা জব্দ করা হয়। পাচারকারীরা গভীর অন্ধকারের সুযোগে ঝাউবনের গহীনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ