আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

টেকনাফে আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা

মোঃ আলমগীর, টেকনাফ প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফ উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

টেকনাফ উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী।

এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহীন আক্তার বদি, বিশেষ অতিথি কক্সবাজার-৪ উখিয়া টেকনাফ আসনের দুই বারের জনপ্রিয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, জেলা পরিষদ সদস্য শফিক মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শাহীন বদি সকলের নিকট দৃষ্টি আকর্ষণ করে নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় আরও বক্তব্য রাখেন, টেকনাফ সদর, সাবরাং ,হ্নীলা ইউপি,সেন্টমার্টিন ও বাহারছড়া ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জহির হোসেন এম.এ।

এতে অন‍্যান‍্যদের মাঝে উপস্থিত ছিলেন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা।

সভায় মাদক,মানব পাচার, বিদ্যুৎ, বেড়িবাঁধের সুইস গেইট সংস্কার, চাঁদাবাজি, এনজিও কতৃক রোহিঙ্গাদের বিভিন্ন পণ্য সামগ্রী খোলাবাজারে বিক্রি,

পৌর শহরে চুরি দমনে পুলিশের টহল জোরদার,চেকপোস্ট সমূহে যানজট নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ,মাংস বিক্রিতে ওজনে কারচুপি,অবৈধ স্থাপনা উচ্ছেদ,টাস্কফোর্স গঠন,

সেন্টমার্টিনে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি, টেকনাফ পৌর শহরে টমটম ও সিএনজি চালকের নিকট চাঁদাবাজি সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তর আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত গৃহীত হয় এবং পরে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ