-
- চট্টগ্রাম
- টেকনাফে অপহৃত ৩ বন পাহারাদার জীবিত উদ্ধার
- প্রকাশের সময়ঃ September, 4, 2023, 7:56 pm
- 216 বার পড়া হয়েছে
সাজন বড়ুয়া সাজু:
কক্সবাজারের টেকনাফে অপহরণ হওয়া তিন বন পাহারাদার কর্মীকে উদ্ধার করেছে এলাকাবাসী।
সোমবার বিকেল ৩টার (৪ সেপ্টেম্বর) টেকনাফ হ্নীলা ইউনিয়নের ন্যাচার পার্ক এলাকার গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।এসময় অপহরনকারী কাউকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দা মোঃ রুবেল জানান গত শুক্রবার সকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার এলাকার বাসিন্দা ও সিপিজি বন পাহারা দলের সদস্য মোহাম্মদ শাকের (২৪),
আব্দুর রহিম (৩৭) ও আব্দুর রহমান (৩২) মোচনী বীটের বন পাহারা দিতে গিয়ে অপহরণ হয়।
পরিবারের সদস্যদের মুঠোফোনে কল করে অপহৃত তিন বনকর্মীর মুক্তির জন্য ৬০ লাখ টাকা দাবি করেছিল অপহরণকারীরা।শনিবার দুপুরে অপহৃতদের পরিবারের কাছে মোবাইল ফোনে মুক্তিপণ হিসেবে এই টাকা দাবি করা হয়েছে।
এরপর আজ সকালে পুলিশ ও বনকর্মীদের সাথে নিয়ে এলাকার প্রায় ১০০-১৫০ জন লোক দমদমিয়া ন্যাচার পার্কের গহীন পাহাড়ে উদ্ধারে নামে।একপর্যায়ে স্থানীয় একজন লোক অপহৃত তিন ব্যাক্তিসহ অপহরণকারীদের দেখা মাত্র চিৎকার করলে আশেপাশে থাকা অন্যলোকজন এগিয়ে আসে এতে অপহৃত ব্যাক্তিদের রেখে পালিয়ে যায় অপহরণকারীরা।
এই বিভাগের আরও সংবাদ