নিজস্ব প্রতিবেদক :
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন টাঙ্গাইল-১৩৪ (নাগরপুর-দেলদুয়ার) সংসদীয় আসনটি নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও দেলদুয়ার উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হয়েছেন ২৪ জন। তারা সবাই মাঠ পর্যায়ে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণের পাশাপাশি গণসংযোগ, সভা-সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। একই সঙ্গে বিএনপির হাইকমান্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখছেন। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তিনজন যুক্তরাজ্য প্রবাসী।নির্বাচনী তথ্যমতে, ১৯৯৬ থেকে ২০১৮ পর্যন্ত প্রতিটি জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক মন্ত্রী গৌতম চক্রবর্তী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি কয়েক বছর আগে পরলোকগমন করেন। এবার তার স্ত্রী দিপালী চক্রবর্তী মনোনয়ন প্রত্যাশী। এ আসন থেকে বিএনপির আরও ২৪ জন নেতা মনোনয়ন চাইছেন। মনোনয়ন প্রত্যাশীরা হলেন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী নূর মুহাম্মদ খান, সহ-সাধারন সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির অ্যাডভোকেট সারোয়ার কায়ছার রাহাত,জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ছাত্রদল-যুবদল নেতা মো. রবিউল আওয়াল লাভলু, বিশিষ্ট শিল্পপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় হল শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আতিকুর রহমান আতিক, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. আলী ইমাম তপন, নাগরপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সম্মানিত সদস্য মীর আবুল কালাম আজাদ ওরফে (রতন), উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শরিফ উদ্দিন আরজু, উপজেলা বিএনপির সদস্য এ্যাড. মো. ইকবাল হোসেন খান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম রেজা, নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শরীফুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এম ফিরোজ সিদ্দিকী, কেন্দ্রীয় ছাত্রদল নেতা রাজীব আহমেদ, যুক্তরাজ্যের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, সাবেক পুলিশ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত সচিব (অব.) ডি. এম. গোলাম ফারুক, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি মোঃ শামীম চৌধুরী (বাবু চৌধুরী), যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক মোঃ মাইনুল আলম খান কনক, দেলদুয়ার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম ফেরদৌস হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. জি এম শফি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আনিসুর রহমান, দেলদুয়ার উপজেলা বিএনপি নেতা মো. জুয়েল সরকার, টাঙ্গাইল সরকারি সা’দত কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্র প্রবাসী আরিফুল হক আরিফ, এছাড়াও নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি।সরেজমিনে বিএনপির নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সাবেক মন্ত্রী গৌতম চক্রবর্তীর মৃত্যুর পর থেকেই অনেকেই দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়েছেন। গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর এ প্রতিযোগিতা আরও বাড়ে। মনোনয়ন প্রত্যাশীরা প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত গণসংযোগ ও সভা-সমাবেশে ব্যস্ত সময় পার করছেন।
অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী ডা. এ. কে. এম. আবদুল হামিদ দাবি করেছেন যে মাঠ গোছানোর ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং প্রায় সব কেন্দ্র কমিটি প্রস্তুত। জামায়াতের গণজোয়ার এখন মাঠে নেমে এসেছে, বিজয় আমাদের নিশ্চিত।এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আখিনুর মিয়া, খেলাফত মজলিসের আব্দুল মান্নান শেখ, গণ অধিকার পরিষদের ইঞ্জিনিয়ার কবির হোসেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ওয়াহেদুজ্জামান সুমন, বিশিষ্ট সমাজসেবক খন্দকার ওয়াহিদ মুরাদ এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুল করিম। উল্লেখ্য টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে দুটি উপজেলার ২০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৪,৪২,৪২৬ জন। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে এ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।