মোকাব্বির আলম সানি (নিজস্ব প্রতিবেদক):
টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের জন্য পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) ল্যাব উদ্বোধন করা হয়েছে।
৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় এ ল্যাবের উদ্বোধন করেন সদর আসনের এমপি ছানোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন মোহাম্মদ ওয়াহীদুজ্জামান, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আমিন মিঞা, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সদর উদ্দিন, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাঃ মোঃ শফিকুল ইসলাম সজীব প্রমুখ।
প্রতিদিন এই ল্যাবে ৯২ টি নমুনা পরীক্ষা করা যাবে।