আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় ৩২০ জনের করোনা শনাক্ত

আমিনুল ইসলাম, ঘাটাইল প্রতিনিধি:

টাঙ্গাইল জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩২০ জন ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ৮৩৪ টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩২০ জন।

যা জেলায় শনাক্তের হার শতকরা ৩৮ দশমিক ৩৭ভাগ। জেলায় মোট করোনা রোগী ৭৭০৭ জন। এখন পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছে ১০৮জন। আজকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছে ২১জন। মোট ভর্তি আছে সারা জেলায় ৪৭৮ জন। এদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউতে ৮ জন আর জেনারেল বেডে ৩৪ জন।

এছাড়াও জেলার হাসপাতালগুলোতে আইসোলেশনে আছে ৫০জন। রোগীদের মধ্যে নতুন সুস্থ হয়েছে ২৬ জন এবং মোট সুস্থ হয়েছেন ৪৪৬২ জন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ