আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

টাঙ্গাইলে অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

আমিনুল ইসলাম ঘাটাইল প্রতিনিধি:

বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া নামক স্থানে অ্যাম্বুলেন্স ও মাছবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষে নারী সহ পাঁচ জন নিহত ও ছয় যাত্রী আহত হয়েছে।

শনিবার(৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে সেতুর ১১ নম্বর ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি। তবে নিহতদের মধ্যে চারজন একই পরিবারের বলে জানা গেছে। তাদের মধ্যে দু’জন নারী রয়েছেন।বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার পুলিশ পরিদর্শক(ওসি-তদন্ত) সাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ক্যান্সার আক্রান্ত রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল।

অ্যাম্বুলেন্সটি বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে কালিহাতী উপজেলার হাতিয়া নামকস্থানে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা ঢাকাগামী মাছবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানটি দুমরে-মুচরে যায়।

এ সময় অ্যাম্বুলেন্সের চালক সহ তিন জন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানে থাকা আরও ৮ যাত্রী আহত হয়।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে এক জন নারী সহ দুই যাত্রীর মৃত্যু হয়।

বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার পুলিশ পরিদর্শক(ওসি-তদন্ত) সাহিদুল ইসলাম জানান, নিহতদের লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ