আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

টাইমস হায়ারের বিষয়ভিত্তিক র‌্যাঙ্কিংয়ে দেশসেরা জাবির দুই অনুষদ

জাবি প্রতিনিধি :

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’র (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিষয়ভিত্তিক র‌্যাঙ্কিং-২০২৪ প্রকাশিত হয়েছে। প্রকাশিত র‍্যাংকিং এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভৌত বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান অনুষদ যৌথভাবে দেশসেরা হয়েছে।

লন্ডনে বৃহস্পতিবার (২৬) অক্টোবর আনুষ্ঠানিক ভাবে টাইমস হায়ার এডুকেশনের বিষয়ভিত্তিক র‌্যাঙ্কিং উন্মোচন করা হয়।

বিষয়ভিত্তিক র‌্যাঙ্কিংয়ে সমাজবিজ্ঞান অনুষদ ৫০১-৬০০ ব্যান্ডের মধ্যে স্থান লাভ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে এবং ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে ৬০১-৮০০ এর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।

র‍্যাংকিং এ স্থান পাওয়ায় ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদ ডিন অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, এটি নিঃসন্দেহে আমাদের জন্য গর্ব ও আনন্দের ব্যাপার। এ জন্য মাননীয় উপাচার্য স্যার সহ সকল শিক্ষক-শিক্ষার্থীদের অনেক অবদান রয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিং এ প্রথমবারের মত আমরা ভালো করেছি। এবার বিষয়ভিত্তিক র‍্যাংকিং এ স্থান পাওয়ার আমরা দৃঢ়ভাবে আশাবাদী সামনে দিনগুলোতে সবাইকে নিয়ে আমাদের অগ্রযাত্রা সুন্দর হবে, শিক্ষা-গবেষণার হবে।

এতে অনুভূতি ব্যক্ত করে সমাজবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক বশির আহমেদ বলেন ,সমাজবিজ্ঞান অনুষদের এই অর্জনে আমরা সকল প্রিয় সহকর্মীকে প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমরা সবাই অসাধারণ ভূমিকা পালনের মাধ্যমে আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধির লক্ষে কাজ করেছি । আমরা বিশ্বাস করি আমাদের সহকর্মীগণের অবদান সামনের দিনগুলোতে সমাজবিজ্ঞান অনুষদ তথা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় পৌঁছে দেবে।

মর্যাদাপূর্ণ এ র‍্যাঙ্কিংয়ে স্থানলাভে উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম বলেন, বিশ্ব র‍্যাঙ্কিং-এ স্থান লাভ করায় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ আনন্দিত। আগামীতে বিশ্ব র‍্যাঙ্কিং-এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরও সম্মানজনক স্থান লাভ করবে বলে আমি আশাবাদী ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ