আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

জেলা পরিষদ চেয়ারম্যানের ও গোবিন্দপুর উত্তরের চেয়ারম্যানের মতবিনিময়

কে এম নজরুল ইসলাম : 
চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী ফরিদগঞ্জের গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী শাহ আলম শেখের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাত করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিগণ।
২৭ জুলাই বুধবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাতের একপর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  জনপ্রতিনিধি জাকির হোসেন খানের সঞ্চালনায় উক্ত আলোচনায় জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী বলেন,
জেলা পরিষদের যে কাজ তা জনবান্ধব করে জনগণের উন্নয়নের জন্য ইউনিয়ন পরিষদের মাধ্যমে করা হয়ে থাকে এবং আমরা সেটাই করব। আমাদের প্রত্যেক জনপ্রতিনিধিকে সচেতন থেকে নিজ নিজ কাজগুলো করে যেতে হবে।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান হাজী শাহ আলম শেখ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জেলা পরিষদের অধীনে যেসব কর্মসূচি রয়েছে তার একটা অংশ যেন আমাদের ইউনিয়নের জনগণ বরাদ্দ পায়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস, উপজেলা আওয়ামীলীগ নেতা টিপু সুলতান সরকার, ফরিদগঞ্জ পৌর আওয়ামীলীগ নেতা রসু মিয়া, সহকারী হিসাব সহকারী মোঃ রুবেল সরকার,
ইউনিয়নের ওয়ার্ড জনপ্রতিনিধি ইয়াছিন তালুকদার, শাহআলম খান, আব্দুল আজিজ পাটওয়ারী, জসিম উদ্দিন খান, ইকবাল হোসেন মিজি, আব্দুল আহাদ, জাকির হোসেন খান, দেলোয়ার হোসেন সরকার, মিজানুর রহমান গাজী।
মহিলা মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন মুনছুরা বেগম, নাজমুন নাহার বেগম, শারমিন আক্তার। এছাড়া ইউনিয়ন পরিষদের অফিস স্টাফ ও গ্রামপুলিশসহ অন্যান্য গণ্যমান্যরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ