আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

জেবিএল বঙ্গবন্ধু পরিষদ কুমিল্লা কমিটির শেখ রাসেল দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি:

জনতা ব্যাংক লিমিটেড বঙ্গবন্ধু পরিষদ কুমিল্লা বিভাগীয় কমিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর শুভ জন্মদিন উপলক্ষ্যে আজ ১৮ অক্টোবর “শেখ রাসেল দিবস ২০২১ ” উদযাপন করে ।

উক্ত উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মোঃ সারওয়ার আলম ব্যবস্থাপক ও সভাপতি বঙ্গবন্ধু পরিষদ জনতা ব্যাংক লিমিটেড কুমিল্লা বিভাগীয় কমিটি। অনুষ্ঠানে উপস্থিত বক্তব্যে তিনি বলেন “সত্যিই জাতির পিতার শেখ রাসেল দীপ্ত জয়োল্লাসে অদম্য আত্মবিশ্বাসী ছিলেন বলে শিশু বয়সে ঘাতকের দল তাকে নির্মম ভাবে হত্যা করে। “

উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র শাখার সহকারী ব্যবস্থাপক মোঃ জায়েদ হোসাইন, সিনিয়র অফিসার,জেবিএল,চান্দিনা।

শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খলিলুর রহমান,প্রিন্সিপাল অফিসার, জেবিএল,চান্দিনা মোঃ সাহিদুজ্জামান, সিনিয়র অফিসার, জেবিএল,চান্দিনা মোঃ তানভীর আহমেদ সিনিয়র অফিসার, জেবিএল,চান্দিনা
মোঃ রকিবুল ইসলাম, সিনিয়র অফিসার,
জেবিএল,চান্দিনা,সুব্রত চন্দ্র দে, সিনিয়র অফিসার,জেবিএল,চান্দিনা শাওন কুমার দাস, অফিসার,জেবিএল,চান্দিনা মোসাঃ রাশেদা ইয়াসমীন অফিসার,জেবিএল,চান্দিনা।

জনতা ব্যাংক লিমিটেড চান্দিনা শাখার অফিস স্টাফ মোঃ সিদ্দিকুর রহমান,মোঃমোজ্জামেল হক,সুবল চন্দ্র দাস শুভ, মোঃ দুলাল হোসেন।

জেবিএল বঙ্গবন্ধু পরিষদ কুমিল্লা বিভাগীয় কমিটির মিডিয়া উইং এর মুখপাত্র ও শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ খোরশেদ আলম জেনারেল অফিসার, জেবিএল,চান্দিনা উক্ত অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকা পালন করেন।

শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র শাখার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য মোঃ বিল্লাল হোসেন ও মশিউর রহমান।

উক্ত অনুষ্ঠানের আলোচনা ও দোয়া মাহফিলের পর কেক কেটে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ