আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

জেইউডিও’র সভাপতি প্রাপ্তি, সাধারণ সম্পাদক রাইয়ান

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি ও ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আহনাফ তাহমীদ খান রাইয়ানকে সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) ২০২৪ সেশনের নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে ‘তব আঠারোর শুনেছি জয়ধ্বনি’ স্লোগানে ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শেষে নতুন এ কমিটি ঘোষণা করেন জেইউডিও’র সদ্য সাবেক সভাপতি নূর আহম্মদ হোসেন।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি (প্রশাসন) জাহিদুল ইসলাম নাবিল, সহ-সভাপতি (বাংলা) ফারিম আহসান, সহ-সভাপতি (ইংরেজি) মির্জা সাকি, যুগ্ম সাধারণ সম্পাদক (বাংলা) লামিয়া ইসলাম প্রত্যাশা, যুগ্ম সাধারণ সম্পাদক (ইংরেজি) সাদমান অলিভ, যুগ্ম সাধারণ সম্পাদক (যোগাযোগ) মোয়াল্লেম হাসনাত দিদার, সাংগঠনিক সম্পাদক সাদমান কৌশিক, সহ সাংগঠনিক সম্পাদক তানভীর মোর্শেদ তামীম, অনুষ্ঠান সম্পাদক ফাতিমা-তুজ-জোহরা, অর্থ সম্পাদক ইবনে আহমেদ আলবিরুনী রাজন, দপ্তর সম্পাদক মালিহা নামলাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিফানূর রহমান ফায়েজ, শিক্ষা ও গবেষণা সম্পাদক সাদাত ইবনে ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক তাজুন ইসলাম, প্রেস ও মিডিয়া সম্পাদক জান্নাতুন্নেছা বিনতে জামান এমিলি এবং ইংরেজি সেশন সমন্বয়ক মোঃ আল লুবান। এছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফুল ইসলাম আকাশ, বর্ণ সাহা বিশাল ও চন্দন কুমার রায়।

জেইউডিও ইংলিশ ফোরামের কো-অরডিনেটর হিসেবে মির্জা সাকি, মেম্বার সেক্রেটারি হিসেবে সাদমান অলিভ, সেশন কো-অরডিনেটর হিসেবে মো আল লুবান এবং সদস্য হিসেবে ইশতিয়াক বিন ইকবাল ও সামিয়া ইসলাম দায়িত্ব পালন করবেন।

যুক্তিবাদী ও মননশীল সমাজ গড়ার প্রত্যয় নিয়ে গঠিত হওয়া এই সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম এবং মডারেটর ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান। এছাড়াও উপদেষ্টা হিসেবে রয়েছেন ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক অধ্যাপক আহমেদ রেজা এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ প্রদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ