আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখিমেলা অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ দিনব্যাপী আয়োজন করা হয়েছে পাখিমেলা ২০২৫। পাখি ও প্রকৃতির সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রতিবছর আয়োজন করা এই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

তিনি বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাখি মেলা শুধু একটি আয়োজন নয়, এটি সকল ধর্ম ও বর্ণের মানুষের মিলনমেলা। তবে আমাদের অবকাঠামো উন্নয়নের কারণে পাখিদের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে সচেতন হওয়া জরুরি।”

শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল আহমেদ, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার এবং বাংলাদেশ বন বিভাগের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। এছাড়াও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, আইসিইউএন বাংলাদেশ এবং বার্ড ক্লাবের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মেলার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পাখি দেখা ও চেনার প্রতিযোগিতা, কুইজ, বই-পোস্টার প্রদর্শনী এবং পাখি বিষয়ক আলোচনা। এ মেলায় বিগ বার্ড বাংলাদেশ, সায়েন্টিফিক পাবলিকেশন অ্যাওয়ার্ড, কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড এবং স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই আয়োজন জীববৈচিত্র্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বাস্তুসংস্থান রক্ষা করতে হলে প্রকৃতি সংরক্ষণে মনোযোগ দিতে হবে।”

পাখিমেলার আহ্বায়ক অধ্যাপক কামরুল হাসান বলেন, “এই মেলার মাধ্যমে আমরা পাখিদের আবাসস্থল রক্ষার পাশাপাশি শিকার কমিয়ে আনার চেষ্টা করছি। তবে লেকের আশেপাশে কোলাহলপূর্ণ পরিবেশ এবং লেকের অযত্নের কারণে পাখির সংখ্যা কমে যাচ্ছে।”

প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মানছুরুল হক সমাপনী বক্তব্যে পাখিমেলার গুরুত্ব তুলে ধরে বলেন, “প্রকৃতির ভারসাম্য রক্ষায় আমাদের সকলের উদ্যোগ নেওয়া জরুরি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ