আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত

জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাইলেন শিক্ষক-শিক্ষার্থীরা। দেশজুড়ে জাতীয় সঙ্গীত সংস্কারের গুজবের প্রতিবাদে এমন উদ্যোগ বলে জানান শিক্ষার্থীরা।

রবিবার সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলা বিভাগের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে এ জাতীয় সংগীত গাওয়া হয়।

এতে কলা ও মানবিকী অনুষদের ডীন অধ্যাপক মো. মোজাম্মেল হক, বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানাসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, সারাদেশে জাতীয় সঙ্গীত সংস্কারের যে গুজব ছড়িয়েছে তার প্রতিবাদে আজকে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে তার প্রতিবাদ করা বলে জানান শিক্ষার্থীরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ