আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে  চাকরির মেলা অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনার বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে আজ চাকরি মেলা এবং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

পরিসংখ্যান বিভাগের প্রাঙ্গণে সকাল দশটায় চাকরি মেলা উদ্বোধন করেন  উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম।

উদ্বোধনকালে  উপাচার্য বলেন, শিক্ষা-গবেষণা এবং চাকরির বাজারে দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুনাম অর্জন করছে। এতে বিশ্ববিদ্যালয় গর্ববোধ করে। উপাচার্য বলেন, শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক লেখাপড়া শেষ করে শুধু চাকরির পেছনে ফুটবে না, তাদেরকে সংগঠক এবং উদ্যোক্ততা হতে হবে। উপাচার্য চাকরি মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের নীতি-নির্ধারকদের এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যোগ্যতার ভিত্তিতে আরও বেশি সুযোগ দানের আহবান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি বাংলাদেশ ব্যাংকের পরিচালক (সিআইবি) মোঃ আনিছুর রহমান, সাধারণ সম্পাদক সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আবেদীন, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীর, বিভাগীয় শিক্ষক এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য এবং অন্যান্য অতিথিবৃন্দ কেক কাটেন।

উপাচার্য চাকরি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন। বেলা বারটায় উপাচার্য সেমিনার উদ্বোধন করেন। সেমিনারে সিটি ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক মাশরুর আবেদীন মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ