ফরিদগঞ্জ উপজেলার সকদিরামপুরে ঐতিহ্যবাহী চান্দ্রা দরবার শরীফের শরীফের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ‘জামেয়া মুজাদ্দেদীয়া সাইফিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা’র মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধা পুরস্কার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
ছাত্র সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাহফিজুল কুরআন শাখার ছাত্রদের অর্ধবার্ষিকী পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ৫ জন এবং নূরানী শাখা থেকে ৫ জনকে মেধা পুরস্কার প্রদান করা হয়।
৪ আগস্ট শনিবার দুপুরে জামেয়া মুজাদ্দেদীয়া সাইফিয়া মাদ্রাসার মিলনায়তনে ছাত্র সমাবেশ ও পুরস্কার বিতরণ এবং মাদ্রাসার ভবনের দ্বিতীয় তলার উদ্বোধন অনুষ্ঠানে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দরবার শরীফের মোহেব্বীনগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সার্বক্ষণিক উপস্থিত থেকে নসিহত, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চান্দ্রা দরবার শরীফের পীর সাহেব এস এম হুজ্জাতুল্লাহ নকশবন্দী মোজাদ্দেদী হুজুর।
কেএমএন/আগামীর সংবাদ