আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

জাবি হায়ার স্টাডি ক্লাবের নতুন নেতৃত্বে খালেদ-মীম

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হায়ার স্টাডি ক্লাবের (জেইউএইচএসসি) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী খালেদ মাহমুদ কে সভাপতি এবং পরিসংখ্যান বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী মাহমুদা সুলতানা মীমকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৮টায় অনলাইন মিটিং প্লাটফর্ম জুমে সাধারণ সভার মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ৪৭ তম ব্যাচের প্রাণিবিদ্যা বিভাগের ফারহান চৌধুরী আপন এবং ৪৭ তম ব্যাচের পরিসংখ্যান বিভাগের মাইশা মুমতাজ, সাংগঠনিক সম্পাদক ৪৮ তম ব্যাচের গনিত বিভাগের মোহাম্মদ মাহমুদুল হাসান,

কোষাধ্যক্ষ ৪৮ তম ব্যাচের পরিসংখ্যান বিভাগের শাহানা তামান্না সাথী, দপ্তর সম্পাদক ৪৮ তম ব্যাচের পরিসংখ্যান বিভাগের অমর্ত্য কুমার ধর (অন্তু), পাবলিক এফেয়ার্স সম্পাদক ৪৮ তম ব্যাচের সরকার ও রাজনীতি বিভাগের ফাতেমা আক্তার।

প্রচার সম্পাদক ৪৮ তম ব্যাচের পরিসংখ্যান বিভাগের সাইয়্যেদা পর্ণা , রিসার্চ ডিরেক্টর ৪৫ তম ব্যাচের মাইক্রোবায়োলজি বিভাগের মোঃ: শাহরিয়ার খান, মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক ৪৮ তম ব্যাচের আইবিএ বিভাগের সাদিয়া হুমায়রা, মিডিয়া ডিরেক্টর ৪৮ তম ব্যাচের পাবলিক হেলথ বিভাগের তারেক মাহমুদ।

উল্লেখ্য যে, ২০১৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এটি ক্লাবটির চতুর্থ কার্যনির্বাহী কমিটি। প্রতিষ্ঠাকাল থেকেই ক্লাবটি জাবির শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার পর্যায়টিকে আরও সহজতর করতে কাজ করে যাচ্ছে।

এর মধ্যে উচ্চশিক্ষার প্রস্তুতিতে সহায়ক জিআরই, আইইএলটিএস, ভোকাবুলারি ইত্যাদির উপর সেশন, ওয়ার্কশপ, উচ্চ শিক্ষাবিষয়ক বিভিন্ন সেমিনার এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য প্রোগ্রামিংসহ বিভিন্ন সেশন আয়োজন করে থাকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ