আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

জাবি হলের ছাদ থেকে পড়ে জাবি শিক্ষার্থীর মৃত্যু

জাবি প্রতিনিধি :

বৃষ্টিতে ভিজতে গিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ রফিক-জব্বার হলের পাঁচ তলার ছাদ থেকে পড়ে মারা গেছে খুলনার অজয় কুমার বিশ্বাস এর ছেলে অমিত কুমার বিশ্বাস নামের এক শিক্ষার্থী।

মঙ্গলবার (১০ মে) দুপুর ২টার দিকে শহীদ রফিক-জব্বার হলের ছাদ থেকে পড়ে তিনি মারাত্মকভাবে আহত হন।

পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে এনাম মেডিকেলে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সোহেল আহমেদ এতথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচের (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন অমিত কুমার বিশ্বাস।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ