আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

জাবি সাংবাদিক সমিতির নতুন সদস্য আহবান

আব্দুল্লাহ আল মামুন, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) ২০২৩ সালের জন্য সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য আহ্বান করেছে।

মঙ্গলবার (২৯ মার্চ) সাংবাদিক সমিতির দপ্তর ও প্রকাশনা সম্পাদক উসমান গণি রাসেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির গঠনতন্ত্রের পাঁচ (৫) ধারা অনুযায়ী আগামী ৩১মার্চ থেকে ১৫এপ্রিল পর্যন্ত সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদের জন্য আগ্রহীরা আবেদন করতে পারবেন।

এজন্য সদস্যপদ নবায়নকারী এবং নতুন সদস্যপদ প্রত্যাশীদের অফিস চলাকালে অফিস সহকারী সাখাওয়াত হোসেনের কাছ থেকে নির্ধারিত ফি দিয়ে আবেদনপত্র গ্রহণ ও জমা দিতে হবে।

বিভিন্ন জাতীয় দৈনিক সংবাদপত্র, সংবাদ সংস্থা, অনলাইন পত্রিকা, টিভি চ্যানেল ও রেডিওতে কর্মরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিরা সমিতির সদস্যপদ লাভ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নতুন সদস্যপদ প্রার্থীকে আবেদনপত্রের সঙ্গে পত্রিকা থেকে পাওয়া নিয়োগপত্র বা পরিচয়পত্র, এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ওই পত্রিকায় স্বনামে প্রকাশিত কমপক্ষে ৩টি সংবাদ জমা দিতে হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ