জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির আয়োজনে ‘IBM SPSS‘ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৮ মে (শনিবার) সকাল ৯:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের গণিত ও পরিসংখ্যান ভবনের গ্যালারি কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ মোয়াজ্জেম হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের প্রভাষক আনিকা বুশরা বৈচী বলেন” জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি যে উদ্যোগ নিয়েছে সেটি সময়ুপযোগী এবং শিক্ষার্থীদের কল্যানমুখী। আমি বিশ্বাস করি এই রিসার্চ সোসাইটির মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সারাদেশের শিক্ষার্থীরা গবেষণামুখী হবে। আমি তাদের উত্তোরোত্তর সাফল্য কামনা করি।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাবলিক হেলথ ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ডা. আরিফ চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন , একজন গবেষকের ডাটা অ্যানালাইসিস এর জন্য যে কয়টি সফটওয়্যার আছে তার মধ্যে IBM SPSS সবচেয়ে জনপ্রিয় এবং গবেষণা বান্ধব। ধন্যবাদ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটিকে এইরকম সুন্দর কর্মশালা আয়োজনের জন্য। আশা করি এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কর্মশালার সমাপনী বক্তব্যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক আল আমিন বিজয় বলেন, একটি চিন্তাশীল, সৃজনশীল এবং গবেষণামুখী প্রজন্ম গড়ার লক্ষ্যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠা। স্নাতক সম্মানের শিক্ষার্থীদের গবেষণা মুখী করতে এই গবেষণা সংসদ কাজ করে যাবে। সেজন্য সবার আন্তরিকতা এবং সহযোগিতা একান্ত কাম্য।
উক্ত কর্মশালাটি পরিচালনা করেছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির মেম্বার সেক্রেটারি হাসিবুল হাসান ইমন।