আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

জাবি ছাত্রলীগের চিকিৎসা সহায়তা পেলো আহত নির্মাণ শ্রমিক

আব্দুল্লাহ আল মামুন, জাবি প্রতিনিধি:

নির্মাণাধীন ভবন থেকে পড়ে আহত এক শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতারা।

শুক্রবার (১৮ মার্চ) বিকেলে এ সহায়তা তুলে দেওয়া হয় নির্মাণ শ্রমিক আমজাদ হোসেনের (৩৫) হাতে।

নির্মাণ শ্রমিক আমজাদ হোসেন বলেন, ‘কাজ করতে যেয়ে পাঁচ তলা থেকে পড়ে গুরুতর আহত হই। এরপর থেকে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি। ডাক্তার পরামর্শ দিয়েছেন এক পা কেটে ফেলার জন্য।

কিন্তু আমার আর্থিক অবস্থা খারাপ। টাকা ম্যানেজ করতে পারিনি। পরবর্তীতে ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে জানাই। তারা আমাকে চিকিৎসার জন্য টাকার সহায়তা করেছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘নির্মাণ শ্রমিক আমজাদ হোসেন চিকিৎসার আর্থিক সহায়তার জন্য ছাত্রলীগর সরনাপন্ন হয়। আমরা তাৎক্ষণিক তাকে ৮ হাজার টাকা সহায়তা করেছি।

পাশাপাশি তার চিকিৎসার ব্যাপারে আমরা খোঁজ রাখবো। প্রয়োজনে আবারো সহায়তার হাত বাড়িয়ে দিবে ছা্ত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় মানবতার পক্ষে, অসহায়দের পক্ষে।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ