জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন, কেরাণীগঞ্জ উপজেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক মো. আতাউর রহমান ( ১৫ ব্যাচ),সদস্য সচিব তালুকদার মো. নুরুল আলম আসলাম
(২১ ব্যাচ)।
শুক্রবার (১৫ ডিসেম্বর) ঢাকার কেরাণীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে এক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছে ইসমাইল হোসেন সিরাজী (২৮ ব্যাচ), মো. মঈন উদ্দিন (৩৩ ব্যাচ), মো. আল-আমীন (৩৬ ব্যাচ),শ্রেয়সী শবনম (৪২ ব্যাচ)।
এছাড়াও পূর্ণাঙ্গ কমিটি খুব শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানানো হয়।
এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন, ঢাকা জেলার সভাপতি আলহাজ্ব শাহাবদ্দিন (৩য় ব্যাচ), সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (১৫ ব্যাচ), ঢাকা জেলা এ্যালামনাই এর নেতৃবৃন্দ, কেরাণীগঞ্জ উপজেলার জাবিয়ান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।