আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

জাবি উপাচার্যের সঙ্গে ঢাকা ১৯ আসনের সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ

জাবি প্রতিনিধি:

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৯ সংসদীয় আসন থেকে নব নির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ তিনটায় (২৫ জানুয়ারি) উপাচার্য অফিসে সৌজন্য সাক্ষাৎকালে উপাচার্য নব নির্বাচিত সংসদ সদস্যকে অভিননন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় উপাচার্য বলেন, নব নির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম সৎ, জনবান্ধব এবং নিঃস্বার্থ নিবেদিত প্রাণ নেতা হিসেবে ইতোমধ্যে সুখ্যাতি অর্জন করেছেন। তিনি বলেন, নব নির্বাচিত সংসদ সদস্য দীর্ঘদিন ধরে তাঁর সুদক্ষ নেতৃত্বে সাভার-আশুলিয়া অঞ্চলের উন্নয়নের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নানাবিধ কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। উপাচার্য দৃঢ়ভাবে বিশ্বাস করেন, মুহাম্মদ সাইফুল ইসলাম তাঁর সৎ, যোগ্য ও সুদক্ষ নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুখী সমৃদ্ধ সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে অবদান রাখবেন। উপাচার্য নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের অব্যাহত সাফল্য, সুস্বাস্থ্য এবং দীর্ঘ কর্মময় জীবন কামনা করেন। মুহাম্মদ সাইফুল ইসলাম তাঁর নিজের সংসদীয় আসনে অবস্থানের কারণে এ বিশ্ববিদ্যালয়কে তাঁর নিজের বিশ্ববিদ্যালয় হিসেবে মন্তব্য করেন। তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র পূর্ণঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের যে গৌরব ও ঐহিত্য রয়েছে, তাতে তিনি গর্ববোধ করেন। তিনি এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং ভৌত অবকাঠামোগত উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাৎকালে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ, রেজিষ্ট্রার আবু হাসান, প্রক্টর আ.স.ম. ফিরোজ-উল-হাসান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল্লা হেল কাফী ও অধ্যাপক ড. মো. খালিদ কুদ্দুস, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক হোসনে আরা প্রমূখ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ