আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

জাবি অফিসার সমিতির সভাপতি বাবুল, সম্পাদক সেলিম

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অফিসার সমিতির ২০২৪-২৫ সালের নির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে ডেপুটি রেজিস্ট্রার (এস্টেট) মো. আব্দুর রহমান বাবুল (১৮৪) ও সাধারণ সম্পাদক পদে শারীরিক শিক্ষা অফিসে কর্মকর্তা সেলিম মিয়া (১৩২) নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) এ ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন সুমন। এর আগে সকাল ৯ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলে। এতে ৩৫৩ জন অফিসার ভোট প্রদান করেন।

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি মো. আবুল কাশেম (২২৬), সহ-সাধারণ সম্পাদক মো. আকতারুজ্জামান (১৭৩), কোষাধ্যক্ষ মো. শফিকুল ইসলাম (১৯৯), সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শহিদুল ইসলাম (১৭৪), প্রচার সম্পাদক মো. কাজিম উদ্দিন (২২৯)।

এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন রিয়াজ মাহমুদ (২২৫), মামুন হাসান (১৯৬), মো. কামরুল হাসান (১৬৮), রফিকুল ইসলাম (১৬৭), মো. হেলাল উদ্দিন (১৬১), মো. সামছুল আলম তালুকদার (২১৪), আব্দুল মান্নান (১৬৩), পারভীন আক্তার (১৫৩)।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ