আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

জাবির স্বেচ্ছাসেবী সংগঠন ইফসা’র নতুন নেতৃত্বে হাবিবুর-মনিরুজ্জামান

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ইয়ুথ ফর সোশ্যাল এইড’ (ইফসা) এর ২০২২-২৩ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ৪৮তম আবর্তনের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে ৪৯ ব্যাচের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মো. মনিরুজ্জামানকে মনোনীত করা হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ঘোষিত এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে মো. সজিব মিয়া (হিসাববিজ্ঞান বিভাগ ৪৮ ব্যাচ),

আয়েশা আক্তার (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট ৪৮), মরিয়ম বেগম (ইতিহাস ৪৮) ও সহ-সাধারণ সম্পাদক হিসেবে পপি হালদারকে (বাংলা ৪৯) মনোনীত করা হয়েছে।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে মো. রাকিবুল ইসলাম (রসায়ন ৪৯) সহ-সাংগঠনিক সম্পাদক পদে আইরিন (বাংলা ৪৯), কোষাধ্যক্ষ পদে মিরাজ খানকে (বোটানি ৪৯) মনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন সহ-কোষাধ্যক্ষ- শিখা (বোটানি ৪৯), দপ্তর সম্পাদক তরিকুল (ম্যাথ, ৪৮), সহ-দপ্তর সুরভী আক্তার (৪৯),

প্রচার সম্পাদক- সওদা (৪৯), সহ-প্রচার সম্পাদক- নৈতিক (৪৯), সমাজসেবা সম্পাদক- রিফাত হাওলাদার, শিক্ষা বিষয়ক সম্পাদক- মুহিব্বুল্লাহ, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক- সাকিব, ছাত্রবৃত্তি সম্পাদক- সাব্বির।

এছাড়াও কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন আল-আমীন হোসাইন রুবেল (জার্নালিজম ৪৯), আব্দুল্লাহ আল মামুন (জার্নালিজম ৪৯), ইশা (বোটানি ৪৯), নূর-ই-জান্নাত, জান্নাতুল মাওয়া, শামসুল হক।

এসময়, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সমাজের সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ইফসা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। ২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সমাজের সুবিধাবঞ্চিতদের বিভিন্নভাবে সহযোগিতা এবং তাদের সমস্যা থেকে উত্তরণের জন্য কাজ করে আসছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ