আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

জাবির স্বেচ্ছাসেবী সংগঠন জুটপার কমিটি ঘোষণা

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টিউশন প্রোভাইডিং এসোসিয়েশনের (জুটপা) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪৭ তম ব্যাচের মোঃ মোস্তাফিজুর রহমান কে সভাপতি ও পরিসংখ্যান বিভাগের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ সাগর আহমেদ কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে ২৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি এ এইচ তরুন এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম খোকন সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

জুটপা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবক শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি ভলান্টারি সংঘটন।সংগঠন টির যাত্রা শুরু হয় ২০১৩ সালে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪২ তম ব্যাচের শিক্ষার্থী মাহবুব আমীনের হাত ধরে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটা বড় অংশই আসে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে।অনেকে আর্থিক সংকটের কারণে ক্যাম্পাসে তাদের টিকে থাকা ও পড়াশোনা যেন এক সংগ্রামে রুপ নেয়।

তাদের জীবন সংগ্রামে টিকে থাকার লড়াইয়ে সহায়ক ভূমিকা পালনের চিন্তাধারা থেকেই উৎপত্তি এই জুটপার। এখন পর্যন্ত প্রায় শতাধিক শিক্ষার্থীকে টিউশন প্রদান করেছে এই সংগঠনটি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ