আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

জাবির সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ

জাবি প্রতিনিধি : হাবিবুর রহমান সাগর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজবিজ্ঞান
অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদকে নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩-এর প্রথম সংবিধির ৮(২) ধারা অনুযায়ী সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেয়া হলো। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ