আব্দুল্লাহ আল মামুন, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শরিয়তপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘শরিয়তপুর জেলা ছাত্রকল্যান সমিতি’ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে ৪৬ ব্যাচের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকসের শিক্ষার্থী শহিদুল ইসলাম রনি কে সভাপতি ও ৪৭ ব্যাচের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
রবিবার (১৭ এপ্রিল) সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি স্বর্ণা সুলতানা ও সাধারণ সম্পাদক আরাফাত হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপতিতে ২৮ সদস্য বিশিষ্ট ২০২২-২৩ সেশনের নতুন কমিটির তথ্য নিশ্চিত করা হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী খাদিজা আক্তার, আতিয়া মুন্নি, অরুন ও মোঃ সবুজ মিয়া। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন, ৪৭ তম ব্যাচীর শিক্ষার্থী আবদুর রশিদ জিতু,
সুমনা লস্কর, অঞ্জন দাস ও জাহিদ হোসেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন ৪৮ তম ব্যাচের সজল আহমেদ ও অনিক আহমেদ।
এছাড়া কোষাধ্যক্ষ ৪৮ তম ব্যাচের মোঃ সিফাত হোসেন, দপ্তর সম্পাদক তারেক (৪৮), উপ-দপ্তর সম্পাদক মহুয়া (৪৮),
প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নাহিদ (৪৮), উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রোহান আহমেদ সাকিব (৪৮), শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক সাগর (৪৮), উপ-শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক হুমায়িত (৪৮) ও তামজিদ রুবেল (৪৯), বৃত্তি বিষয়ক সম্পাদক শ্রাবন্তি (৪৮),
উপ-বৃত্তি বিষয়ক সম্পাদক খালিদ মাহমুদ (৪৯), আপ্যায়ন বিষয়ক সম্পাদক অনিক হালদার (৪৯), উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক আহমেদ জুবায়ের ও নিশাত রিমা, সভা-শৃংখলা বিষয়ক সম্পাদক মেহেদি হাসান রাকিব (৪৯), উপ-সভা-শৃংখলা বিষয়ক সম্পাদক নাইমুল ইসলাম সজিব (৪৯) ও জাহানারা জবা (৪৯)।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, নিজ এলাকায় বাইরে এসে পড়াশোনা করতে আসলে পরিবার ছেড়ে আসতে হয়। এখানে নিজ জেলার মানুষেদের একসাথে পেয়ে মনেই হয় না পরিবার ছেড়ে আসছি। জেলা সমিতি একটা পরিবারের ন্যায়। আমরা নতুন কমিটি সবাইকে নিয়ে একসাথে নিজেরদের উন্নয়নে কাজ করে যাবো।
নব নির্বাচিত সভাপতি শহিদুল ইসলাম রনি বলেন, দায়িত্ব পালন করা কঠিন কাজ কিন্তু সেটা যদি নিজ জেলার ভাই-বোনদের দায়িত্ব দেওয়া তাদের সাথে নিয়ে তাদের উন্নয়নে কাজ করা তখন এটা আরো ভালো লাগা কাজ করে। সামনে দিন গুলোতে আমরা আমাদের দায়িত্ব সুষ্ঠ ভাবে পালন করবো। পাশাপাশি সবার সহযোগিতা কামনা করছি।