আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

জাবির ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগে ‘মোমেনা দীন মনিরা মেধা বৃত্তি’ চালু

জাবি প্রতিনিধি : হাবিবুর রহমান সাগর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণির চূড়ান্ত ফলাফলে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের লক্ষ্যে ‘মোমেনা দীন মনিরা মেধা বৃত্তি চালু করা হয়েছে।

এই লক্ষ্যে ২১ আগস্ট আজ ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে জমা রাখার জন্য তিন লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। সকাল দশটায় উপাচার্য অফিসে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসানের নিকট এই চেক হস্তান্তর করেন। এ সময় উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ জুরে জালালুর রহমান, অধ্যাপক ড. মোঃ শরীফ হোসেন, অধ্যাপক ড. হুসাইন মোঃ সায়েম, অধ্যাপক ড. রুমানা ইয়াছমিন, সহযোগী অধ্যাপক ড. মোঃ হাসান ইমাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, এই মেধা বৃত্তি চালু হওয়ার ফলে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ভালো ফলাফল করার প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। তিনি আশা প্রকাশ করেন যে, এই বৃত্তির মাধ্যমে বিভাগের প্রাক্তন শিক্ষার্থী প্রয়াত মোমেনা দীন মনিরা সম্পর্কে জানার আগ্রহ তৈরি হবে।

উল্লেখ্য, মোমেনা দীন মনিরা বিশ্ববিদ্যালয়ের ২৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ২০০৫ সালের ৪ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ