জাবি প্রতিনিধি:
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে তৃতীয় সিফটের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের স্কুল এন্ড কলেজ বিল্ডিংয়ের ৪০২ নাম্বার কক্ষ থেকে এ শিক্ষার্থীকে আটক করা হয়। আটকের পর পরীক্ষার্থীকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
আটক ব্যক্তি মোঃ এহসানুল হক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অনার্স ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ১০১৫ নম্বর কক্ষে বসবাস করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার জাবির বি ইউনিটের ভর্তি পরীক্ষায় স্কুল অ্যান্ড কলেজ বিল্ডিংয়ের ৪০২ নম্বর কক্ষে ৩ নম্বর শিফটে পরীক্ষায় অংশ নেওয়ার সময় তাকে আটক করা হয়। তিনি অন্যজন শিক্ষার্থীর প্রক্সি পরীক্ষা দিতে এসেছিলেন। আসল পরীক্ষার্থী হিসেবে নিবন্ধিত ছিলেন রাফিদ হোসেন সাজিদ। ঢাবির প্রক্সি পরীক্ষার্থী এহসানুলকে জিজ্ঞাসাবাদ শেষে জাবির স্কুল এন্ড কলেজের সামনে থেকে আসল পরীক্ষার্থী রাফিদ হোসেন সাজিদকে আটক করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।
আটক এহসানুল হক জিসান বলেন, তিনি রাফিদ হোসেন সাজিদের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক রাশেদুল আলম জানান, আটকের পর ওই ঢাবি শিক্ষার্থীকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
তিনি আরও জানান, এডমিট কার্ডের ছবিকে ম্যানিপুলেট করে অন্য একজনের পরিবর্তে তিনি পরিক্ষা দেন। পরীক্ষার হলে আমাদের একজন শিক্ষক সেটি সনাক্ত করেছেন এবং পরবর্তীতে তাকে প্রক্টরিয়াল টিমের কাছে তাকে হস্তান্তর করে।
আমরা এই বিষয়টি আজকে দীর্ঘক্ষন যাচাই বাচাই করে
সিদ্ধান্তে উপনিত হয়েছি যে আসলেই তিনি ফ্রড এক্টিভিটিস করেছেন এবং সেজন্য তার গতকালকের এবং আজকের পরীক্ষা বাতিলের জন্য ডিনের নিকট সুপারিশ করেছি একই সাথে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।একই সাথে যে বহিরাগত শিক্ষার্থী এসেছে তাকেও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে।