আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

জাবির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ৩০ মার্চ

আব্দুল্লাহ আল মামুন, জাবি প্রতিনিধি

আগামী বুধবার (৩০ মার্চ, ২০২২) সকাল ৯-৩০টায় কেন্দ্রীয় খেলার মাঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সোমবার (২৮ মার্চ), ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ কমিটির আহ্ববায়ক ও প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক মোহা. মুজিবুর রহমান এবং কমিটির সদস্য সচিব শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীনের বরাতে এই তথ্য জানানো হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা এবং খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক মো. নূরুল আলম।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক এবং কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন আহ্ববায়ক অধ্যাপক মোহা. মুজিবুর রহমান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ